ঝিনাইদহে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ৮ অক্টোবর-

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ইয়াবা ও ফেনসিডিল সহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২৫০ পিস ও ১০ বোতল ফেনসিডিল। আটককৃতরা হল জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ উদ্দিন ও একই এলাকার সেলিম ড্রাইভারের ছেলে শিকদার হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার ভোর রাত ৩ টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা ২৫০ পিস ইয়াবা  ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ওই গ্রামের আরিফ উদ্দিন ও শিকদার হোসেনকে আটক করে। আটককৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা  ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest