জীবননগরে ফেনসিডিলসহ দুই কলেজছাত্র আটক

জীবননগর সংবাদদাতা

র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে উপজেলা শহরের হাসপাতালপাড়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ জীবননগর ডিগ্রী কলেজের দুই ছাত্র রিপন সরকার (২২) ও রকিবুল ইসলামকে (২১) আটক করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার তানভীর আহমেদ হাসপাতালপাড়ার বকুলের বাড়ির সামনে থেকে মোটরসাইকলেসহ রিপন ও রকিবুলকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী করে ৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃত রিপন ও রবিকুল যথাক্রমে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়ার মোতালেব সরকার ও শিলিনদীপাড়ার আবুল কাশেমের ছেলে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest