মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান


নিজস্ব প্রতিবেদক,মহেশপুর ঃ
বিদ্যুতের পোলে ডিসের লাইন ঠিক করতে ওঠেন ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লা (৩২)। এর কিছুক্ষন পরই ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লাকে বিদ্যুতের তারে ঝুলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের পোল থেকে ডিস লাইনের লাইনম্যান শনু মোল্লার মৃত দেহ নামিয়ে নিচে আনেন।
গতকাল বৃহস্পতিবার সকালে নস্তি গ্রামের শাকিল মোড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া শনু মোল্লা নস্তি গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে। ।
নিহত শনু মোল্লার চাচাতো ভাই ভুট্্েরা মোল্লা জানান, নস্তি গ্রামের শাকিল মোড়ে ডিস লাইনের সংযোগ ঠিক করার জন্য বিদ্যুতের পোলে উঠে কাজ করছিল শনু। কাজ করা অবস্থায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌচ্ছায়। দেখতে পায় একজন ব্যাক্তি শাকিল মোড় নামক স্থানে বিদ্যুতের খুটির তারে ঝুলে আছে। আমার সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান ও তার পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করে এসেছি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান,জানতে পেরেছি নস্তি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন ডিস লাইনের লাইনম্যান মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারে পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest