ঝিনাইদহে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে বাহাউদ্দীন নাসিম

ঝিনাইদহ প্রতিনিধি, ৮ অক্টোবর-

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সভাপতি আফম বাহাউদ্দীন নাসিম বলেছেন, তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে তারা বীরযোদ্ধাদের মতো সকল অপশক্তিকে প্রতিহত করতে পারে।  তিনি শনিবার স্থানীয় শির।পকলা একাডেমী মিলনায়তনে ঝিনাইদহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের  সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, নির্মল চন্দ্র গুহ, আব্দুল মান্নান এমপি, সফিকুল ইসলাম অপু, শফিকুল আজম খান চঞ্চল, নুরজাহান বেগম এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন উপলক্ষ্যে দুপুরে রং বে-রঙের ব্যানার, ফেস্টুন ও প­াকার্ড নিয়ে শহরে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।  সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিএনপির জামায়াতের ঘাড়ে সওয়ার হয়ে দেশে যে বিশৃংখলা সৃষ্টি করতে তৎপর তা রাজপথে মুজিব সৈনিকরা প্রতিহত করবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest