সৈয়দ আশরাফের ভাইয়ের পর বোনের মনোনয়নপত্র সংগ্রহ

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।

 শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দা জাকিয়া নুর লিপির পক্ষে তার মামাতো বোন আনা মিলকী মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন।44

এর আগে গত বুধবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest