তারেকের সঙ্গে আলাপ করে ডিএনসিসি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত: ফখরুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল হয়েছে শুনেছি। সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’7
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আবদুল লতিফ, আবদুল কুদ্দুস ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ নেতাকর্মীরা।
এর আগে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest