পাবনায় অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষতি

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে গত মঙ্গলবার দুপুরে এক অগ্নিকান্ডে একটি বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন গৃহকর্তা। জানা গেছে, এদিন দুপুরে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের গনেশ সাহার ছেলে তাপস সাহার বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুচনা হয়। নিমিষের মধ্যে বাড়ির তিনটি ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয় তাপস সাহা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest