চাটমোহরে হিট ষ্ট্রোকে ২ জনের মৃত্যু , গরমে জনজীবন দূর্বিসহ

পাবনা প্রতিনিধি::

বৈশাখের তাপদাহ ও প্রচন্ড গরমে পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলের জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। একে তো বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, অপরদিকে গ্রীস্মের তাপদাহে নাকাল হয়ে পড়েছে মানুষ। আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টি নাই। তবে ঝড়ো বাতাস বইছে মাঝে মাঝে। প্রচন্ড গরমে পাবনার চাটমোহর উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাঠ থেকে কাজ সেরে বাড়িতে এসে হিটষ্ট্রোকে আক্রামত্ম হয়ে মারা যান উপজেলার ফৈলজানা ইউনিয়নের সেনগ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল হায়াত (৩২) এবং বাড়িতে কাজ করতে করতে হিটষ্ট্রোকে মারা যান পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের মোঃ জিন্নাহর স্ত্রী মাহমুদা বেগম (৪০)। এছাড়া অমত্মত ১০ জন অসুস্থ্য হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। হাসপাতালে ডায়রিয়ায় আক্রামত্ম রোগির সংখ্যা ক্রমেই বাড়ছে। একই অবস্থা বিরাজ করছে চলনবিল অধ্যুষিত ভাঙ্গুড়া, ফরিদপুর ও বড়াইগ্রাম উপজেলায়।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest