সিংড়া পৌর মেয়র পুনরায় মহাসচিব নির্বাচিত

সিংড়া (নাটোর ) সংবাদদাতা,১১এপ্রিল:

নাটোরের সিংড়া পৌরসভার মেয়র অধ্যাপক শামিম আল রাজি মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর পুনরায় মহাসচিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ঢাকা এলজিইডি ভবন মিলনায়তনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয় বারের মত তিনি মহাসচিব নির্বাচিত হন।

এসময় কনভেনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক এমপি, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব  মি: আবু আলম মো: শহিদ খান, এলজিইডি প্রধান প্রকৌশলী মি: ওয়াহিদুর রহমান প্রমূখ।

অপরদিকে সিংড়া পৌর বিএনপির সভাপতি মেয়র শামিম আল রাজি পুনরায় মহাসচিব নির্বাচিত হওয়ায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমত্মরিক অভিনন্দন জানিয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest