সিংড়া দহ থেকে কিশোরের লাশ উদ্ধার

সিংড়া (নাটোর ) সংবাদদাতা,১১এপ্রিল:

নাটোরের সিংড়া গুড়নদীর দহ থেকে বুধবার দুপুরে সালমান (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সালমান সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং পৌর এলাকার মুসিন্দা মহলস্নার শাহজাহান আলী ছেলে।

এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার দুপুরে শাহ্জাহান আলীর ছেলে সালমান তার অপর দুই বন্ধু শামিম ও বকুল এর সাথে সিংড়া গুরনদীর দহে গোসল করতে যায়। সারাদিন সালমান বাড়ি ফিরে না আসায় সন্ধা্যর দিকে চারদিকে খোজাখুঁজি শুরম্ন করে তার পরিবারের সদস্যরা। কোথায়ও খুঁজে না পাওয়া গেলে বুধবার সকালে শাহজাহান আলী ছেলে নিখোঁজের ব্যাপারে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরী করে এতে দহে ডুবারম্ন নামিয়ে সালমানের লাশ উদ্ধার করা হয়। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বন্ধু শামীম জানায়, তিন বন্ধু এক সঙ্গে দহে গোসল করতে যাই কিন্তু দহে শশ্মানের লাশ ধোয়ানো দেখে ভয়ে তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসি আর দহে এমনিতেই ভয় লাগে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest