মহেশপুরে জুয়া খেলার সময় এক জুয়ারী আটক

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারতলার স্কুলমাঠে  জুয়া খেলার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও সাদা পোষাকধারী একদল পুলিশ জুয়া খেলা করা অবস্থায়  ইসরাফ আলী (৩০) নামক এক যুবককে আটক করে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।গতকাল মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠে ৪জনে জুয়া খেলা শুরু করলে এ,এস,আই মিলন ওয়াহিদ ও সাদা পোষাকধারী পুলিশ চারি পাশ থেকে তাদের ঘিরে ফেলে।এ সময়  মান্দারতলা গ্রামের মজে মন্ডলের পুত্র ইসরাফকে আটক করার পর বাকীরা পালিয়ে যায়।

তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় জোর তদবির চলছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest