কুলাউড়ায় মহিলা সহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ

কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এক মহিলাসহ ৩ ডাকাতকে আটক করে করেছে পুলিশ। এসময় পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি সিএনজি গাড়ী উদ্ধার করেছে। কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল (৮ এপ্রিল ) বিকেলে কুলাউড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আলমরগীর হোসেনর নেতৃত্বে একদল পুলিশ তিন থানায় অভিযান চালিয়ে রাজনগর থানার মিটি পুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সাইফুর রহমান (২৬), মৌলভীবাজার সদর থানার হেলাপুর গ্রামের চেরাগ আলীর, ছেলে জিলু মিয়া (৩২), কমলগঞ্জ থানার বৈদ্যনাথ পুর গ্রামের আব্দুল খালিরে ছেলে খলিল মিয়া (২৭) ও কুলাউড়া থানার খেওলাকান্দি গ্রামের ডাকাত ইসলাম উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৩৮) কে পুলিশ গ্রেফতার করে । এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার নং ঢাকা মেট্রো ক ০৩ ৩৮৮৬ ও একটি সিএনজি (অটো রিসকা) নং মৌলভীবাজার খ ১১ ৫৬১৬,  আটক করা হয়।  সহকারি পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আটক কৃত ডাকাতরা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।এদের বিরুদে মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest