মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ট্রলার ডাকাতি

মোড়েলগঞ্জ থেকে এম.পলাশ শরীফ:

বাগেরহাটের মোড়েলগঞ্জ একটি ট্রলারে হানা দিয়ে শসস্ত্র ডাকাতরা নগত ১ লক্ষ ৪৫ হাজার টাকা লুটে নিয়ে রেনু পোনা বহনকারি একটি ট্রলার নদীতে ডুবিয়ে দিয়েছে। গত শুক্রবার রাত ৯ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে মোড়েলগঞ্জের পানগুছি নদীর কাঠালতলার চর এলাকায়। ঘটনার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল একটি ট্রলারে করে এসে ঝালকাঠি গামী বিশারীঘাটা গ্রামের লোকমান খানের ট্রলারটি আটক করে অস্ত্রের মুখে ট্রলারে থাকা জিউধরা গ্রামের কামাল শেখের নগদ ১ লাখ ও শান্তি অধিকারীরর নিকট থেকে ৪৫ হাজার টাকা লুটে নিয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশের একটি টহল টিম নদীতে অভিযান চলালেও ডাকাতদের ট্রলারটি আটক করতে পারেনি বলে জানিয়েছেন থানা ওসি মাসুদুল আলম।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো
মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩
মহেশপুরে সরকারী খাল দখল করে মার্কেট নির্মানের দায়ে ৭ জনের জেল