মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৩

আবদুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার হলদিগুল এলাকায় রোববার দুপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।নিহতরা হলেন- উপজেলার মেসহস্র গ্রামের রসময় চন্দ্রের মেয়ে শিবানী চন্দ্র (২০) ও একই উপজেলার হায়পুর গ্রামের সালমা আক্তার (২৮)।আহতদের নাম জানা যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, দুপুর আড়াইটার দিকে হলদিগুল এলাকায় ফেঞ্চুগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে রাজনগরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত এবং চার যাত্রী আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে গিয়ে চালকসহ অটোরিকশা ও পিকআপ ভ্যান আটক করেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো
মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩
মহেশপুরে সরকারী খাল দখল করে মার্কেট নির্মানের দায়ে ৭ জনের জেল