মহেশপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ মিঠুন দাস (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মিঠুন দাস যশোর জেলার চৌগাছা থানার সাঞ্চাডাঙ্গা গ্রামের লক্ষণ দাসের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন জানান, মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময়  তার কাছ থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest