মহেশপুর সীমান্তে দালাল-নারী-পুরুষ ও শিশুসহ ২২ জন আটক

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভোর রাতে চোরাই পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি’র সদস্যরা দালাল, নারী,পুরুষ ও শিশুসহ ২২ জনকে আটক করেছে। সোমবার ভোর রাতে সীমান্তের কানাইডাঙ্গা গ্রাামের মাঠের মধ্যে হতে ৬জনAshim Modok Moheshpur Picture 30--5--2022 পুরুষ,৬জন নারী ও ১০ জন শিশুকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, সোমবার ভোর রাতে চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাামের গ্রামের মাঠের মধ্যে নড়াইল জেলার সোহেল কাজী (৩১), জিুয়েল কাজী (২০), পলিনা খানম (৩৫), নিশাদ কাজী (০৯),জুই (০৭),বাদল কাজী (০২),আল-আমীন মোড়ল (২৭),বাঘেরহাট জেলার তন্নি বেগম (২৫), করুনা মন্ডল (২৭),আব্দুল্লাহ মোড়ল (০৭),জান্নাতী আক্তার (০২),গোপালগঞ্জ জেলার সৈয়দ আলী শেখ (৪৮), নাছিলা বেগম (৪২),তন্নি (১৭), পিতা বিল্লাল শেখ, রহিমা (১০), পিতা বিল্লাল শেখ, মরিয়ম খাতুন (০৪),রাজা মন্ডল (২৬), স্বামী ভবেন মন্ডল, পূজা মন্ডল (০৯), পিতা ভবেন মন্ডল, রুদ্র মন্ডল (০৬), পিতা ভবেন মন্ডল,যশোরের চৌগাছার মাজেদা খানম (৩০), অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী (দালাল) মহেশপুরের যাদবপুর গ্রামের মনির হোসেনের ছেলে শাকিল হোসেন (৩৪) ও সীমান্ত বর্তী কানাইডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে বরকত আলীকে (৪৭) আটক করে।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/সহায়তার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করে বিজিবি। পরে আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest