মহেশপুরে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০,আটক ২

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার্থে দু’জনকে আটক করেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করে শহিদুল গ্রুপ ও রুহুল আমিন গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। পরে এক পর্যায়ে উভয় গ্রুপ দা কুড়াল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল গ্রুপের কিতাব আলীর ছেলে বজলু, ফজলু, জামাল, মোজাফ্ফরের ছেলে মুক্তার ও মুক্তারের সানোয়ার মারাত্মক ভাবে আহত হয়। অপরদিকে রুহুল আমিন গ্রুপের মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, কামরুল, বকুল, রুহুল আমিনের ছেলে রিংকু, কামরুলের ছেলে রানা ও বকুলের ছেলে তামির গুরুতরভাবে আহত হয়। আহতদেরকে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনকে গতকাল শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest