সংলাপে অংশ নেবে না জানিয়েছেন মহাসচিব

স্টাফ রিপোর্টার :

নির্বাচন কমিশন  (ইসি) গঠন নিয়ে চলমান প্রেসিডেন্টের সংলাপে রাজপথের বিরোধী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১২ জানুয়ারি বিকেল চারটায় তাদের সঙ্গে সংলাপের অংশ নিতে বলা হয়েছে। একই দিন সন্ধ্যা ছয়টায় ন্যাশনাল পিপলস পার্টিকে (এনপিপি) সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার প্রেসিডেন্টের দপ্তর থেকে বিএনপি ও এনপিপিকে সংলাপের আমন্ত্রণপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আমন্ত্রণ জানানো হলেও বিএনপি আগের সিদ্ধান্তেই অনড় আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সংলাপ অর্থহীন। অর্থহীন কোন সংলাপে বিএনপি অংশ নেবে না। এর আগেও977y প্রেসিডেন্টের এই সংলাপ শুরু হওয়ার পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ‘অর্থহীন’ কোনো সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের প্রধান অগ্রাধিকার নির্বাচনকালীন নিরেপক্ষ সরকার। নির্বাচন কমিশন নিয়ে তাদের তেমন বলার কিছু নেই।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest