জীবননগরে সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জীবননগর প্রতিনিধি: জীবননগর উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মোসাবুল ইসলাম মিল্টন, বিএডিসি বীজ ডিলার সমিতির সভাপতি রজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম প্রমূখ।
সভায় জীবননগরবাসীর সুবিধার্থে আলমডাঙ্গার যে ৩টি বিসিআইসির ডিলার জীবননগরে রয়েছে তা আলমডাঙ্গায় ফিরিয়ে নিয়ে এ উপজেলায় নতুন ৩টি ডিলার প্রদান এবং বিএডিসির বীজ ডিলার আকিমুল ইসলামকে বীজের পাশাপাশি সারের ডিলার হিসেবে অনুমতি প্রদানের সুপারিশ করে জেলা প্রশাসন বরাবর পাঠানোর জন্য বিশেষ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও বিএডিসির অন্য যে দুই জন ডিলার সারের ডিলারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন যথাপোযুক্ত না হওয়ায় অত্র সভায় তা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বরে সূত্রে জানা গেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest