নিহত সাংবাদিক মুজাক্কিরের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তাবাজার এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে মাMohespur Picture (1) 23.02.2021নববন্ধন করেছে মহেশপুরের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১টায় মহেশপুর মডেল প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ,আব্দুস সেলিম,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হসেন,সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন আবুল হসেন লিটন,অসিম মোদক, মোঃ আজাদ,শামীম খান,মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমদাদুল হক দুলু,মাতৃভাষা পাবলিক লাইব্রেরীর সভাপতি এমকে টুটুলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন আজকে এই শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সাংবাদিক সমাজের উপর অত্যাচার নির্যাতন যখনি নেমে আসবে তখনই আমরা রাজপথে তার বিরুদ্ধে সোচ্চার হব।মানববন্ধন থেকে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকের হত্যাকারীদের ও গ্রেফতার ও শাস্তি দাবী করা হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest