মহাসড়কে পশুবাহী গাড়ী থামানো যাবে না : ডিআইজি

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম হাফিজ আকতার (বিপিএম বার) বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চলাচলরত পশুবাহী গাড়ী থামানো

rbt
rbt

যাবে না। এসব যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।

আজ শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ হয়ে আছে। দু-তিনদিনের মধ্যে ক্ষতিগ্রস্থ রাস্তার সংস্কার কাজ শেষ করা জরুরী। এজন্য তিনি দ্রুত রাস্তাগুলো সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দেন। এছাড়াও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মহাসড়কে অবস্থান করবে বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় মহাসড়কের পাশে যাতে কেউ পশুর হাট না বসাতে না পারে এজন্য পুলিশকে সর্তক দৃষ্টি থাকার নির্দেশ দেন।

এরপর তিনি হাটিকুমরুল গোলচত্বরে অভিজাত একটি হোটেলের সম্মেলন কক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ সমন্বয় সভায় মিলিত হন।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালাহ মো. তানভীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিশারুল আরিফ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পুলিশ (বগুড়া অ ল) এসপি জাহাঙ্গীর হোসেনসহ টাঙ্গাইল, নাটোর, পাবনা ও বগুড়া পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest