মহেশপুরে ৪৯ বোতল ফেনসিডিলসহ দু’ মাদক ব্যাবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ৪৯ বোতল ফেনসিডিলসহ হারুন আর রশিদ (২৪) ও সমরান (২৩) নামের দু’মাদক ব্যাবসায়ীকে গত বুধবার সন্ধ্যায় আটক করেছে।Moheshpur Picture (3)--18-7-2019

মহেশপুর থানা সূত্রে জানাগেছে, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা পুলিশ ফাঁড়ীর এস আই আকবর আলী সীমান্তবর্তী সামন্তা বাজার থেকে পলিয়ানপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে হারুন আর রশিদ ও একই গ্রামের ফজর আলীর ছেলে সমরান কে ৪৯ বোতল ফেনসিডিলসহ আটক করে।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, ভৈরবা ফাড়ির এস আই আকবর অভিযান চালিয়ে তাদেরকে ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest