মহেশপুরে পরোকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে ও গলাই ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামে প্রতিবেশী এক পরস্ত্রীর সাথে পরোকীয়া চলে আসছিলো জান আলী বিশ্বাসের। এটা তার স্ত্রী এক সন্তানের জননী জুইস খাতুন বাধা হয়ে দাড়াই। আর বাধা হয়ে দাড়ানোর করনেই গতকাল শুক্রবার সকালে স্ত্রী জুইস খাতুনকে (৩০) পিটিয়ে ও পরে গলাই ফাঁস দিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
দুপুরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহত জুইস খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।Moheshpur Picture (1)--28-6-2019
প্রতিবেশীরা জানান, শংকরহুদা গ্রামের মল্লিক বিশ্বাসের ছেলে জান আলীর সাথে প্রতিবেশী এক মহিলার পরোকীয়ার সম্পর্ক রয়েছে র্দীঘ দিনের । এটা তার স্ত্রী জুইস খাতুন কোন ভাবেই মেনে নিতে পারেনি। প্রতিবেশীরা আরো জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্বামী-আর স্ত্রীর মধ্যে পরোকীয়ার ঘটনা দিয়ে ঝগড়া হয়। পরে জান আলী তার স্ত্রীকে পিটিয়ে ও পরে প্রতিবেশী কুতুব আলীর বাড়ীর টিনের ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।
নিহত জুইস খাতুনকে বাবা আব্দার রহমান জানান, আমার মেয়ে তার স্বামীকে অনেক বার বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। আজ তারই কারনে আমার মেয়েকে পিটিয়ে ও গলাই ফাঁস দিয়ে মেরে ফেলা হলো।
থানা অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest