মহেশপুরে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মহেশপুর( ঝিনাইদহ) ২১মে, উপজেলা সংবাদদাতা ঃ
মহেশপুর থানার পুলিশ শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ ডাকাতিয়া রাস্তার পাশ থেকে গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩০)এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক জানান, আজ মঙ্গলবার ভোরে গুড়দাহ ডাকাতিয়া রাস্তার সন্তুর বাশঁ বাগানে শ্যামকুড় গ্রামের হায়দার আলী মোংলার পুত্র শফিকুল ইসলাম (৩০)এর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। মহেশপুর থানার পুলিশ সকাল সাড়ে ৬টার সময় লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।নিহত শফিকুল একজন গরু ব্যবসায়ী । এলাকাবাসী মনে করছে গরু ব্যাবসা কেন্দ্রীক বিরোধের কারণে তাকে হত্যা করা হতে পারে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, লোকমুখে খবর পেয়ে সকাল সাড়ে ৬টার সময় গুড়দাহ ডাকাতিয়া রাস্তার পাশ থেকে শ্যামকুড় গ্রামের গরু ব্যবসায়ী শফিকুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest