চন্দনাইশ কেন্দ্রে হামলা, পুলিশসহ গুলিবিদ্ধ ২

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্যসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভোট কেন্দ্র দখল নিয়েimage-39568-1553403539 দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয়। এসময় পুলিশ সদস্য ফরহাদ হোসেনসহ দুইজন গুলিবিদ্ধ হন।অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল জানান, ভোটকেন্দ্র দখলে নিতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়।

সারাদেশের ২৫ জেলার মোট ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest