চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসি2ল অনুযায়ী, চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট 
পটুয়াখালীর সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি ও বাউফল; ভোলার সদর, মনপুরা, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও লালমোহন; বরগুনার সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা; পিরোজপুরের সদর, ইন্দুরকানি, মঠবাড়িয়া, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর।

যশোরের সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর; খুলনার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া; বাগেরহাটের সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট, মোল্লাহাট ও শরণখোলা।

ময়মনসিংহের সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ফুলবাড়িয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা।

মুন্সিগঞ্জের সদর, লৌহজং, সিরাজদিখান, শ্রীপুর, টংগীবাড়ি ও গজারিয়া; নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ; ঢাকার সভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ; টাঙ্গাইলের সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভুয়াপুর, কালীহাতি, গোপালপুর, বাসাইল ও সখীপুর।

কুমিল্লার তিতাস, কচুয়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবীদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও হোমনা; নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার সদর, সরাইল, আখাউড়া, কসবা, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর এবং ফেনীর সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া ও পরশুরাম।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest