মহেশপুরের ভৈরবার সজিব প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসুতির মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ
ঝিনাইদহের মহেশপুর ভৈরবার সজিব প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে ভুল অপারেশনে প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা জানান,অদক্ষ নার্স ও হাতুড়ে ডাক্তার দিয়ে ভুল অপারেশনের কারনে রোগীর মৃত্যু হয়েছে।

বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান গত বৃহস্পতিবার রাতে ভৈরবার সজিব প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে এক প্রসুতির ডেলিভারী করানোর সময় মোসুমী খাতুন নামের এক মহিলার মৃত্যু হয়েছে। সজীব প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের মালিক সামাউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সামন্তা গোপালপুর গ্রামের আল-আমিনের স্ত্রী মৌসুমী খাতুনকে সিজার আপারেশন করানোর জন্য আমার ক্লিনিকে নিয়ে আসে। এর পর তাকে ভর্তি করে একজন নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করা হয়। তাতে ব্যার্থ হলে রাত ৮টার দিকে ডাঃ সোহেল রানা মৌসুমী খাতুনের সিজার অপারেশন করেন। রাত ৯টার দিকে মৌসুমী খাতুনের অবস্থার অবনতি ঘটলে তাকে যশোরে পাঠানো হয়। কিন্তু রাস্তার মধ্যেই মৌসুমী খাতুনের মৃত্যু হয়,তবে প্রসুতির সন্তান জীবিত আছে।

প্রসুতির স্বজনরা জানান ক্লিনিকে ভর্তি হওয়ার পর অবস্থা খারাপ হলে আমরা মৌসুমি কে যশোরে নিয়ে যেতে চাই কিন্তু ক্লিনিক মালিক তাতে বাধা দিয়ে অদক্ষ এক মহিলা দিয়ে ডেলিভারী করানোর চেষ্টা করে।তারপর সোহেল নামক একজন কে দিয়ে সিজার অপরেশান করে। এতে প্রসুতির অবস্থা আরো খারাপ হলে ক্লিনিক মালিক তাড়াতাড়ি যশোর নিয়ে যেতে বলে । যশোর নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ক্লিনিক মালিক সামাউলের নিকট যে ডাক্তার দিয়ে সিজার করানো হয়েছে সেই ডাক্তারের ফোন নাম্বার চাইলে তিনি দেননি।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম জানান, আমি রোগী মৃত্যুর ঘটনাটি লোক মুখে শুনেছি। ডাক্তার সোহেলের কুকৃর্তি সম্বন্ধে আমি মোড়েলগঞ্জ থানায় থাকা অবস্থায় অবগত। তার বাড়ী বাগেরহাট, সে নেশাগ্রস্থ অবস্থায় রুগী অপারেশান করে মর্মে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতো। প্রসুতির মৃত্যুতে থানায় কোন অভিযোগ হয়নি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest