মহেশপুরে মহান বিজয় দিবস পালন

আব্দুস সেলিম

ঝিনাইদহের মহেশপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে বিজয় স্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল ও সংসদ সদস্য-নবী নেওয়াজ,সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল, পৌর সভা,উপজেলা ও পৌর জাকের পাটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পুস্পমাল্য অর্পন করেন।
পরে অডিটরিয়াম চত্তরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মঈনউদ্দিন মিয়াজী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজি, মেজয় জেনারেল (অবসরপ্রাপ্ত) সালাউদ্দিন মিয়াজি,ফয়জুর রহমান চৌধুরী,সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমূখ। এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ছাত্রী ও অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা,লাঠি খেলা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবসের সমাপ্তি ঘোষনা করা হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest