মহেশপুর থেকে ৩টি বোমা উদ্ধার

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরোপাড়া বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে পুড়োপাড়া বাজার থেকে এগুলো পুলিশ উদ্ধার করে। মহেশপুর থানার এসআই ফরিদ আহমেদ জানান, বাজারে লাল স্কচটেপ দিয়ে জড়ানো ৩টি বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনা হয়। তিনি আরো জানান, বোমাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এসআই ফরিদ আরো জানান, পুরোপাড়া বাজারে আতংক সৃষ্টির জন্য বোমাগুলো কেও রেখে যেতে পারে।

8777

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest