No Result
View All Result
নাজমুল হোসেন,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের খড়িকাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গতকাল বুধবার বিকাল ৩ টায় বিভিন্ন ফলজ ও
বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। শিশু কাল হতে গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে খড়িকাডাঙ্গা গ্রামের যুব সমাজের উদ্যোগে এ চারা বিতরন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় বিশ্বাস। আরো বক্তৃতা করেন দৈনিক সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি সাবজাল হোসেন, সময়ের খবর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হাবিব, সাংবাদিক মানিক ঘোষ,ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তা আনোয়ারম্নল ইসলাম,শিক্ষক আবু সাঈদ,আছাদুর রহমান,দ্বিনেশ বিশ্বাস,এনামুল হক,পিকুল হোসেন,বিলস্নাল হোসেন,একরামুল হক,মিলন হোসেন প্রমূখ।