জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

এসএস মিঠু ,জয়পুরহাট :  বৃহস্পতিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামে নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসর্তকাবস্থায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাজমুল হক নামের এক সেনা সদস্য (সৈনিক) নিহত হয়েছেন। সে একই গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই সেনা সদস্য তার নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুতিক  তার নিয়ে ডসয়ে সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। সাথে সাথে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে পথি মধ্যে  তার মৃত্যু হয়। তার পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজমুল ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।সেখান থেকে ক’দিনের  ছুটিতে ক্ষেতলালের তিলাবদুল গ্রামে নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন।#

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest