শার্শায় মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ২জন আটক

ইয়ানুর রহমান, শার্শা (যশোর)ঃ ০৮ ডিসেম্বর। শার্শায় মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ২জনকে পুলিশ আটক করেছে।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্য ছায়রুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টায় নির্ভরযোগ্য একটি সুত্র জানায় মাদক ব্যবসায়ীরা শার্শার জামতলার পার্শবর্তী এলাকায় একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল পাচারের জন্য পিকআপ ভর্তী করছে । এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ন – ১৬-১১১১ নংম্বরবাহী একটি পিকআপে কুড়োর বস্তা লোড করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্ঠা করে। এ সময় নির্মল রায় নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে বেনাপোলের গাজিপুরের নলিন রাযের পুত্র। তার কাছ থেকে পুলিশ ১১হাজার ৪শ’ টাকা উদ্বার করেছে।নির্মল রায় জানান, ফেনসিডিলের প্রকৃত মালিক বেনাপোলের বাবু।

অপর দিকে একই রাতে শার্শার নাভারন সাতক্ষিরা মোড় এলাকা থেকে ৮০বোতল ফেনসিডিলসহ জয হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে শার্শা থানা পুলিশ আটক করেছে। আটক জয় হাসান পাবনার ছামসুর রহমানের পুত্র।#

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest