অবরোধ কর্মসূচিতে বাধা দিলে সরকার পতনের আন্দোলন-মওদুদ

তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ০৮ ডিসেম্বর:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘‘সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সরকার আমাদের রাজপথ অবরোধের শামিত্মপূর্ণ কর্মসূচি প্রতিহত করবে। এর জবাবে বলতে চাই, যদি এই কর্মসূচি প্রতিহত করা হয়, এবার নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না।।

১৮ দলের রোববারের কর্মসূচিতে বাধার আশঙ্কা প্রকাশ করে শনিবার ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে মওদুদ বলেন, ‘‘বর্তমান দুর্নীতি দমন কমিশন সরকারের এজেন্ট। তারা দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করছে। এই কমিশন থাকলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন পাওয়া সম্ভব হবে না।’’

গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে আমত্মর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম, খায়রম্নল কবীর খোকন, এনডিপি নেতা খন্দকার গোলাম মূর্তজা, যুবদল নেতা আবদুস সালাম আজাদ প্রমুখ।

সংগঠনের সভাপতি মিয়া আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুলস্নাহ প্রমুখ।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest