শার্শায় মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ২জন আটক

ইয়ানুর রহমান, শার্শা (যশোর)ঃ ৩ ডিসেম্বর। মাদক বিরোধী অভিযানে ২শ’ ৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের এনচার্য এ কে এম ফারুক হোসেন জানান, রোববার গভির রাতে যুবলীগ নেতা রতন ও যুবদল নেতা সলেমান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আরব বাহিনীর কুখ্যাত কিলার শিমুলকে শার্শার লক্ষনপুরের নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। এ ছাড়া রোববার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কামারবাড়ী নামক স্থানে সোহাগ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশী করে ৩৯বোতল ফেনসিডিলসহ রক্তিম সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে। সে রাজবাড়ী থানার সজ্জনকান্দা গ্রামের রঞ্জিত সরকারের পুত্র।

এ ছাড়া শার্শার স্বরুপদহ গ্রামের এরফান আলী বিপুল পরিমান মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২শ’ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের ইপস্থিতি টের পেয়ে এরফান নিজ বসত ঘরের পিছনে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest