মহেশপুরে উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে মহেশপুর পৌর বিএনপির কার্য্যলয়ে আগামী ৯ ডিসেম্বরের অবরোধ সফল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,জেলা বিএনপির সদস্য নন্দলাল দত্ত, পান্তাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাজান আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন, বিএনপির নেতা মহিদুল ইসলাম শান্ত, সাইফুল ইসলাম, কাবের আলী বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের সাধারন সম্পাদক শোহাগ খান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু, সহ-সভাপতি হাবিবুর রহমান বুল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মফিজুর রহমান, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সবুর, মান্দারবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাফরিন পাশা, আজমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোজাম্মেল হক, নেপা ইউনিয়ন যুবদলের সভাপতি আলীবুদ্দীন মন্ডল, জেলা ছাত্রনেতা এস, এম নাঈম নেওয়াজ রুমেল, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল আহম্মদ, শেখ মোহাম্মদ এরশাদ, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest