জীবন দিয়ে হলেও রাজ পথ অবরোধ কর্মসুচি সফল করতে হবে-মনোয়ার খান

রাজু আহমেদ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ

জীবন দিয়ে হলেও জনগনের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া আল্টিমেটাম রাজ পথ অবরোধ কর্মসুচি সফল করতে হবে। মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল করিম ফিরোজের মৃত্যুতে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান একথা বলেন, মোঃ শরাফত হোসেন শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ,থানা বিএনপির সভাপতি জোয়াদ্দার আশরাফুল আলম এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। উল্লেখ্য নাকোল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল করিম ফিরোজ গত ২১ নভেম্বর হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছিলেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest