জীবননগরে বিশ্ব এইডস দিবস পালিত

কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি :ধ ‘এইচআইভি সংক্রামণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গিকার’  প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ব্যানার নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও ইউএইচএফপিও ডা: মো: আবু হাসানুজ্জামান নূপরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবু হাসানুজ্জামান নূপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: গোলাম রসুল প্রমূখ।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest