মৌলভীবাজারে ১৪৯ কেজি গাঁজা সহ আটক ২ জন

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ দল ১৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই গাঁজার মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে র‌্যাব জানিয়েছে। সোমবার দুপুরে র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের পতন গ্রামের সোনা উল­¨vর বাড়ির সামনে অভিযান চালায়। সেখান থেকে ১৪৯ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।র‌্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী শহীদ আলী ও জসিম উদ্দিনসহ ৭/৮ জনের একটি দল দীর্ঘদিন থেকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল এনে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest