অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান যাচ্ছে

ডেস্ক রিপোর্ট:

অবশেষে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার দুবাই অনুষ্ঠানরত আইসিসির কার্যনির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশ পাকিস্তানকে এই সফরের ব্যাপারে নিশ্চিত করে।এতে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২৯ এপ্রিল ওয়ানডে ও ৩০ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটো খেলাই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এই সফরের ব্যাপারে আইসিসি অবশ্য পাকিস্তানকে নিরাপত্তা পরিকল্পনা-বিষয়ক পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আইসিসি সিদ্ধান্ত নেবে, সেখানে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল তারা পাঠাবে কি না।
আইসিসি নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল পাঠাক বা না পাঠাক এই সফর হচ্ছেই। ব্যাপারটি নিশ্চিত করেছেন দুই বোর্ড প্রধানও। এ ব্যাপারে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পাকিস্তানের মানুষ দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত ছিল। আমরা তাদের প্রতি সমব্যথি হয়েছি। আমি নিরাপত্তা পরিস্থিতি দেখতে যখন লাহোর ও করাচি যাই, তখন আমাকে স্বাগত জানানো হয়েছিল তা অভূতপূর্ব।’

২০০৯ সালের মার্চে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় কয়েকজন নিহত হন। এতে শ্রীলঙ্কান কয়েকজন ক্রিকেটার আহত হন। হামলার পরপরই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। এর পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একপ্রকার নিষিদ্ধই। ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে অন্যতম আয়োজক হিসেবেও পাকিস্তানের নাম কাটা পড়ে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো
মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩
মহেশপুরে সরকারী খাল দখল করে মার্কেট নির্মানের দায়ে ৭ জনের জেল