পাবনায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের রড়গুয়াখড়া খানকা শরীফ প্রাঙ্গনে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। একই সাথে ঢাকান্থ ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিরিয়ান আবু সালেই মোহাম্মদ মাজেদকে সংবধনা প্রদান করা হয়েছে। গত ১৩ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী সরকার। প্রধান অতিথি হিসেবে ছিলেন রোটারিয়ান আবু সালেহ মোহাম্মদ মাজেদ। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলী। বক্তব্য দেন, বিএনপি নেতা মোঃ লিটন বিশ্বাস, খানকা শরীফ এতিম খানার সম্পাদক মোঃ আঃ আলীম সরকার প্রমুখ। এসময় চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে চাটমোহরের কৃতি সন্তান ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ মাজেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবার দাবি জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং এলাকার মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো
মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩
মহেশপুরে সরকারী খাল দখল করে মার্কেট নির্মানের দায়ে ৭ জনের জেল