ঠাকুরগাঁওয়ে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের ৭দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে আলপনা সাহিত্য সংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ শনিবার ৭দিন ব্যাপি সাধারণ পাঠাগার চত্বরে বৈশাখী মেলার আয়োজন করেছে। বৈশাখী মেলা উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা প্রশাসক মুহাঃ শহিদুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, পৌর মেয়র এসএমএ মঈন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। সভাপতিত্ব করবেন আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম। মেলা বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। ৭দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

অপরদিকে জেলা প্রশাসকের উদ্যোগে ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটির নেতৃত্ব দিবেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। সকাল সাড়ে ১০টায় স্টেশন ক্লাব চত্বরে বাঙালি খাওয়ার আয়োজন ও সাংস্কৃতকি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় জেলা স্কুল বড় মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest