সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

আবদুহাকিম রাজ,মৌলভীবাজার থেকে ঃ দৈনিক ইনকিলাব পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য এবং শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এম. সাইদুর রহমান তালুকদার আর নেই। দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকাস্থ নিজ বাসগৃহে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। পরদিন বাদ আসর স্থানীয় এলাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার উপদেষ্টা এবং শ্রীমঙ্গল চারুকলা একাডেমীর প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠন গভীর শোক প্রকাশ করে। সাংবাদিক এম. সাইদুর রহমান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন নওয়াব আলী আববাছ খাঁন এমপি, সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম, কুলাউড়া আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ভুকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউপি চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ চেরাগ আলী, সম্পাদক মইনুল ইসলাম শামিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছবিবর আলী, স্টাফ রিপোর্টার তারেক হাসান, রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক শরিফ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল সিপার, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার কুলাউড়া ব্যুরো প্রধান হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকি বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাংবাদিক শ্রী বিশ্বজিৎ দাস, কাজল দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর কুলাউড়া মডেল জোন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলারদিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, সাংবাদিক শ, ই, সরকার জবলু, সাংবাদিক মশাহিদ আহমদ  প্রমুখ।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest