No Result
View All Result
ডেস্ক রিপোর্ট:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের আজ রোববার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। তবে পাইলটের সহকারী অক্ষত রয়েছেন। ইউনিয়নের পেতুরিয়াঘুনি গ্রামের মহিষমারা এলাকায় একটি বিলের মধ্যে আজ দুপুর ১২টার দিকে বিমানবাহিনীর এল-৩৯ লাইট অ্যাটাক এয়ারক্র্যাফটটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় ফ্লাইং অফিসার শরিফ নিহত এবং স্কোয়াড্রন লিডার মামুন আহত হয়েছেন। মামুনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা যায়, বিমানটি উড্ডয়নের ৭-৮ মিনিটের মধ্যে দুর্ঘটনায় পড়ে।