পাকিস্তানে তুষার ধসে শতাধিক সেনা নিখোঁজ

ডেস্ক রিপোর্ট:

ভারত সীমান্তবর্তী সিয়াচেন হিমবাহের কাছে উত্তরাঞ্চলীয় কারাকোরাম পর্বতমালায় আজ শনিবার সকালে তুষার ধসে শতাধিক পাকিস্তানি সেনা নিখোঁজ হয়েছে। পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরের মাধ্যমে বিষয়টি জানা গেছে।টেলিভিশনের প্রতিবেদনে বলা হচ্ছে, ওই তুষার ধসের ঘটনায় পাকিস্তানের প্রায় ১৫০ জন সেনাসদস্য নিখোঁজ রয়েছে।
পাকিস্তান সেনা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস  সংবাদ মাধ্যম কে জানান, আজ সকাল ছয়টার দিকে একটি সামরিক সদর দপ্তরে এ তুষার ধসের ঘটনা ঘটে। এতে শতাধিক পাকিস্তানি সেনা ও ব্যক্তিবর্গ নিখোঁজ হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার তত্পরতা চালাচ্ছে।
তবে এখন পর্যন্ত নিখোঁজ সেনাদের সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest