জীবননগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগর সংবাদদাতা :

 ‘প্রবীণদের যত্ন নিন, স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এক র‌্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারিার র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে ইউএইচএন্ডএফপিও ডা: মো: আবু হাসানুজ্জামান নুপুরের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ডা: মো: জাহিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আবু আনসার ও স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম প্রমূখ। সভায় বক্তরা প্রবীণদেরকে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবাসহ সামাজিক সকল কর্মকান্ডে সর্ম্পক্ত করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest