ঠাকুরগাঁওয়ে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : সবার জন্য পুষ্টির নিশ্চয়তা প্রদান করতে ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) বিষয়ক এক সেমিনার আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন তরফদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শাহদাত হোসেন। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আখতার হোসেন রাজা, সাংবাদিক আব্দুল লতিফ, চিকিৎসক ডাঃ নুরুল হুদা প্রমুখ।

সেমিনারে  জানানো হয় মাইক্রো নিউট্রিয়েন্ট ঘাটতি জনিত সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হলেও পুষ্টি ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের অগ্রগতি প্রত্যাশার পিছনে রয়ে গেছে। পুষ্টির সুচকগুলি বিশেষ করে বয়সের তুলনায় ওজন কম, কম উচ্চতা, উচ্চতার তুলনায় কম ওজন, কম জন্ম ওজন ও রক্ত স্বল্পতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদন্ড অনুযায়ী বিপদজনক মাত্রার উপরে অবস্থান করছে। এ অবস্থায় জনসংখ্যা ও পুষ্টিখাত উন্নয়ন কর্মসূচি ২০১১-২০১৬তে পুষ্টি বিষয়কে উচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest