চুরি ঘটনার স্বাক্ষী হওয়াই মহেশপুরে এক যুবককে হত্যা ,৪দিন পর লাশ উদ্ধার

মহেশপুর(ঝিনাইদহ)ঃউপজেলা সংবাদদাতা।

মহেশপুরের পল্লীতে চুরি করে নেওয়া ৮০হাজার টাকার স্বাক্ষী হওয়াই আব্দুর রহমান(২০) নামক এক যুবককে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়। পুলিশ ৪দিন পর নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক হুসুর খালী গ্রামের এক ব্যাক্তি জানান, তিনমাস পূর্বে মথুরা গ্রামের আব্দুর রাজ্জাক জমির আইলে সার্ট খুলে ধানের জমিতে কাজ করার সময় পীরগাছা হুশোরখালী গ্রামের মোতালেবের পুত্র সিদ্দিক পকেটে থাকা ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।চুরি করে নেওয়া ৮০হাজার টাকা  ছিদ্দিক তার  মায়ের নিকট গচ্ছিত রাখে। সম্প্রতি চুরি করা টাকা ফেরত চাইতে গেলে ছিদ্দিক  ও তার মা সেলিনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় চুরির বিষয়টি প্রতিবেশি আব্দুর রহমান জেনে যায়।এর পর বিষয়টি রহমান টাকার মালিককে জানিয়ে দেয়।

চুরি যাওয়া টাকা  ফেরত পাওয়ার আশায় রাজ্জাক মুন্সি  এলাকায় শালিস বৈঠক ডাকার ব্যবস্থা করলে সিদ্দিকের পিতা মোতালেব মিয়া কোন স্বাক্ষী নেই বলে বৈঠকটি বানচাল করে দেই।

নিহত আব্দুর রহমানের ভাবি মালেকা খাতুন ওরফে আসমা জানান,উক্ত ঘটনা ছাড়াও কিছু দিন পূর্বে ছিদ্দিক, নাজমুল ও আব্দুর রহমান একই এলাকার রফিকের বাড়ী থেকে রাতের অন্ধকারে দুই মণ পাট চুরি করে বিক্রি করে। ছিদ্দিক পাট বিক্রির টাকার ভাগ না পাওয়াই আব্দুর রহমানকে শাসাঁয়।এর ফলে  আব্দুর রহমান ৮০ হাজার টাকা চুরির ঘটনা এলাকাকায় ফাঁস করে দেয়। শুরু হয় আব্দুর রহমান ও সিদ্দিকের মধ্যে বিরোধ।

মালেকা খাতুন ওরফে আসমা আরো জানান,গত বুধবার রাতে আব্দুর রহমান বাড়ী থেকে বের হয় পরে আর ফিরে আসেনি। পরদিন বৃহস্পতিবার থেকেই আব্দুর রহমানকে আত্মীয় বাড়ী সহ বিভিন্ন স্থানেখোজা খুজি করা হয় ।

এলাকাবাসী গত শনিবার দুপুরে বাড়ী থেকে ৩শ’ গজ দূরে মানিক দিহি খাল পাড়ের একটি ধান ক্ষেতের মধ্যে আব্দুর রহমানের পচাগলা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শুরু হয় এলাকায় নানান গুঞ্জন । লাশ উদ্ধারের একদিন পর থেকেই এলাকার কয়েকজন যুবক এলাকা থেকে পালিয়ে যায়। কি কারণে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেল এটাই এলাকাবাসীর প্রশ্ন। পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে আব্দুর রহমানের দাফন করা হয়েছে। কিন্তু পুলিশের তদন্তকারী  কর্মকর্তা  এখনো পর্যন্ত এলাকায় যায়নি।

এদিকে গতকাল সোমবার নিহত আব্দুর রহমানের ভাই আয়ুব আলী বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আব্দুর রশীদ জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্যঃ গত ৩১ মার্চ দুপুরে মহেশপুর থানা পুলিশ মানিকদিহি গ্রামের খালের পাড়ের ধান ক্ষেতের মধ্যে থেকে হুশোরখালী গ্রামের আব্দুর রহমানের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ।গত কাল আব্দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

 

আবুল হোসেন লিটন

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest