হাটহাজারীতে যুবতীর রহস্যজনক মূত্যু

মোহাম্মদ হোসেন, হাটহাজারী(চট্টগ্রাম)সংবাদদাতা

হাটহাজারীতে এক যুবতীর রহস্যজনক মূত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার রাহাত আলী চৌধুরীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই ব্যাপারে হাটহাজারী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ওই ষোড়শী কন্যারই বড় ভাই মামুন।গত তিন মাস আগে লোকমুখে শুনতে পাই তার ছোট বোন আত্নহননকারী জেসমিন একই ইউনিয়নের বদিউল আলম হাট এলাকার ফিরোজ সওদাগরের পুত্র তসলিমের সাথে গড়ে উঠা প্রেমে সর্ম্পকের কথা। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা তাকে বখনি দেয়। এই জ্বালা সইতে না পেরে জেসমিন পালিয়ে খাগড়াছড়ি এলাকায় থাকা চেষ্টা করলেও সে গত শুক্রবার  (৩০ মার্চ) বিকেলে চলে আসে তার গ্রামের বাড়িতে।আত্নহননকারী জেসমিন বাড়িতে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭ টায় সকলের অজান্তে তার দাদীর রুমে পাখার রড়ের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্নহত্যা করেছে বলে দাবী করেন তার বড় ভাই মামুন। তবে স্থানীয় লোকজন তার আত্মহত্যাকে রহস্যজনক মনে করছেন। এ ব্যাপারে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি এস আই রাশেদ এ প্রতিবেদককে বলেন,রাতে এঘটনা ঘটে তবে একটি অপমূত্যু মামলা রুজু করা হয়েছে । তদন্তে অন্য কিছু বেরিয়ে আসলে পরবর্তী আইনী প্রক্রিয়া মামলা হবে #

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest