মহেশপুরের সীমান্তে মটর সাইকেল চুরির ঘটনা নিয়ে ভারতীযদের সাথে মারামারি

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

সীমান্তবর্তী ভারতের একটি গ্রাম থেকে মটর সাইকেল চুরির ঘটনায় দুই বাংলার গ্রমবাসীদের মধ্যে সংঘর্ষে ৬জন আহত হয়েছে। আহতদেরকে ভারতের কলকাতা ও বাংলাদেশের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়েছে।

ঘটনাটি ঘঠেছে গত বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোষালপুর সীমান্তে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে নদীয়া জেলার কুমারী গ্রামের আফিল উদ্দিন হাজীর পুত্র টুকির একটি মটর সাইকেল হারানো কে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোষালপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২২), আশাদুল ইসলাম (২৭), আলমগীর হোসেন (২৯)কে ভারতের কুমারী গ্রামে গনধোলাই দেয়। উল্লেখিতরা ভারতে ফেনসিডিল আনতে গেলে জনগন প্রথমে তাদের আটক করে রেখেছিল।িএ ঘটনার পরে ভারতীয় নাগরিক আফিল হাজীর পুত্র টুকি (৩০) ইছামতি নদীর পাড়ে আসলে খোষালপুর গ্রামের গ্রামবাসী তাকে ধরে বেদম মারপিট করে।

এঘটনার জের ধরে বাংলাদেশী নাগরিকরা ভারতীয় নাগরিকদের দুটি হালের বলদ নিয়ে এলে গত বুধবার বিকালে কুমারী সীমান্তের ৮৭নং পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি,এস,এফ) ও বাংলাদেশ বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বি,এস,এফ কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো বলে বাঘাডাঙ্গা বিজিবির ক্যাম্প কমান্ডার রেজাউল ইসলাম জানান।

কুসুমপুর বিজিবির কোম্পানীর কমান্ডার সুবেদার সজুদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি আগের মত স্বাভাবিক রয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest