সিংড়ায় পৌরসভায় সিআইজি ফোরাম গঠন এবং ওরিয়েন্টশন অনুষ্ঠিত

সিংড়া (নাটোর ) প্রতিনিধি

পৌরসভায় পর্যায়ে সিটিজেন ইন গভার্ন্যান্স (সিআইজি) ফোরাম গঠন এবং এবিষয়ক ওরিয়েন্টশন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আর ডি আরএস বাংলাদেশ ও এস ডি এল জি প্রকল্পের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এই ওরিয়েন্টশন হয়। ওরিয়েন্টশনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর মহাসচিব ও সিংড়া পৌরসভার মেয়র অধ্যাপক শামিম আল রাজি। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আদনান মাহমুদ, প্রোগ্রাম অফিসার নুরম্নল হক, মোশফিকুর রহমান, পৌর সচিব আব্দুল মতিনসহ সকল কাউন্সিলর বৃন্দ।

এসডিএলজি উপ-আঞ্চলিক পর্যায়ে স্বচ্ছ ও অংশীদারিত্বমূলক জনপ্রশাসনের উন্নয়ন ও জাতীয় পর্যায়ে আইন ও নীতিমালা সংস্কারের মাধ্যমে বিকেন্দ্রীকরণের প্রসার ও উন্নয়ন ঘটানোর লÿ ও উদ্দেশ্য নিয়ে নাটোর জেলার ৪টি উপজেলায় কাজ করছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest